খণ্ডঘোষ বিধানসভার গোহগ্রাম অঞ্চলের গোপডাল গ্রামের বাসিন্দা কানন মাজি (Kanan Maji) একজন সক্রিয় সমাজসেবী ও ভারতীয় জনতা পার্টির নিবেদিতপ্রাণ কর্মী। তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে কাজ করে মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। তাঁর পিতা তপন মাঝি। জন্ম ১৮ জানুয়ারি ১৯৮৮। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ এবং পেশায় তিনি একজন কৃষক।
কানন মাঝি ২০১৬ সাল থেকে ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। দলের প্রতি নিষ্ঠা ও সংগঠনের প্রতি দায়িত্ববোধের জন্য তিনি দ্রুতই নেতৃত্বের ভূমিকায় উঠে আসেন। ২০২০ সালে তিনি খণ্ডঘোষ মণ্ডল-১ এর মণ্ডল জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পান। পরবর্তীতে ২০২২ সালে তিনি খণ্ডঘোষ মণ্ডল-১ এর মণ্ডল সভাপতি নির্বাচিত হন এবং ২০২৫ সালে দ্বিতীয়বারের জন্য সেই দায়িত্ব লাভ করেন। এছাড়াও ২০২৩ সালে তিনি গোহগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান (Deputy Pradhan) Kanan Maji হিসেবে নির্বাচিত হন।
রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি কানন মাঝি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন। তাঁর উদ্যোগে গত দুই বছরে একাধিক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি এলাকার মানুষদের জন্য কেন্দ্র সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে কাজ করে চলেছেন। এছাড়াও তিনি গত প্রায় ৭ বছর ধরে গোহগ্রামের ভগবতী মাতার গাজন মেলা পরিচালনার দায়িত্ব পালন করছেন।
একজন সাধারণ কৃষক পরিবার থেকে উঠে এসে কানন মাজি (Kanan Maji BJP) আজ স্থানীয় রাজনীতি ও সমাজসেবার ক্ষেত্রে একটি পরিচিত নাম। মানুষের পাশে থাকা, সমাজের উন্নয়ন এবং পরিবেশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনি নিরন্তর কাজ করে চলেছেন। তাঁর লক্ষ্য ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে মানুষের সেবা করা এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।










