গলসি সরকারি যোজনা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ক্রাইম আবহাওয়া কৃষি কাজ বিনোদন স্বাস্থ্য টেকআড্ডা কর্ম-খালি দেশ-বিদেশ মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে নামবে বৃষ্টি

Published : August 4, 2025
---Advertisement---

&NewLine;<p class&equals;"wp-block-paragraph">রবিবার সকালে রোদের ঝলকানি থাকলেও&comma; দুপুর গড়াতেই কলকাতার আকাশে নেমে এসেছে ঘন মেঘ। ইতিমধ্যেই শহরের বিভিন্ন এলাকায় দু-এক পশলা বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে&comma; পরিস্থিতি স্বাভাবিক নয়। বরং&comma; আজ দুপুর থেকে বিকেলের মধ্যে শহরে ঝড়বৃষ্টি আরও বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী&comma; দুপুর ১২টা ২০-র পর থেকে অন্তত দু-তিন ঘণ্টা কলকাতা&comma; <a href&equals;"https&colon;&sol;&sol;bn&period;wikipedia&period;org&sol;wiki&sol;&percnt;E0&percnt;A6&percnt;86&percnt;E0&percnt;A6&percnt;B2&percnt;E0&percnt;A6&percnt;BF&percnt;E0&percnt;A6&percnt;AA&percnt;E0&percnt;A7&percnt;81&percnt;E0&percnt;A6&percnt;B0">দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায় হালকা <&sol;a>থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২&period;২ ডিগ্রি সেলসিয়াস&comma; যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। তবে সর্বনিম্ন তাপমাত্রা ২৮&period;৪ ডিগ্রি&comma; স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বেশি। বৃষ্টি সংক্রান্ত পরিসংখ্যানে দেখা যাচ্ছে&comma; জুন থেকে আগস্টের শুরু পর্যন্ত রাজ্যের পূর্ব মেদিনীপুর&comma; দার্জিলিং&comma; জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির ঘাটতি রয়েছে।<br><br> তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত স্বাভাবিক। অতিরিক্ত বৃষ্টি হয়েছে বাঁকুড়ায়। বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তরবঙ্গের উপরে। যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও&comma; উত্তরবঙ্গে বাড়ছে দুর্যোগের আশঙ্কা। আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জারি হয়েছে লাল সতর্কতা&comma; বৃষ্টির পরিমাণ হতে পারে ৭ থেকে ২০ সেন্টিমিটার। দার্জিলিং&comma; কালিম্পং ও <a href&equals;"https&colon;&sol;&sol;galsibarta&period;com&sol;priyajit-ghosh-bengal-cricketer-heart-attack-died&sol;">কোচবিহারে রয়েছে কমলা সতর্কতা। <&sol;a>সোমবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী সাতদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে বীরভূম&comma; মুর্শিদাবাদ&comma; নদিয়া&comma; পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং দুই ২৪ পরগনায়। সব জেলাতেই আজ ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকায়&comma; জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সোমবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে কিছুটা স্বস্তি মিলতে পারে&comma; যদিও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।<&sol;p>&NewLine;<div class&equals;"post-views content-post post-5166 entry-meta load-static"> &NewLine;&Tab;&Tab;&Tab;&Tab;<span class&equals;"post-views-icon dashicons dashicons-chart-bar"><&sol;span> <span class&equals;"post-views-label">Post Views&colon;<&sol;span> <span class&equals;"post-views-count">260<&sol;span> &NewLine;&Tab;&Tab;&Tab;<&sol;div>

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now